হাওরাঞ্চলের দুর্গত মানুষদের খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার দাবিতে গতকাল শনিবার জেলা সদরে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ এর নেত্রকোনা জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ৯ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, উদীচীর জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম সবুজ ও খাদ্য অধিকার বাংলাদেশ এর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী আমজাদ খান।
মানববন্ধন শেষে শহীদ মিনারের সামনে থেকে র্যালি বের করা হয়। জেলা শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/নূহু
