খাগড়াছড়িতে বাঙ্গালি ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আপডেট : ২১ মে ২০১৭, ১২:৩৬
 
ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলাম হত্যাকাণ্ডসহ ইউপিডিএফ ও জেএসএসসহ আঞ্চলিক পাহাড়ি সংগঠনগুলোর গুম, অপহরণ ও অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের ডাকে আজ রবিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ও বাঙালি ছাত্র পরিষদ আহুত হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। 
 
অবরোধ ও হরতালের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা শহরে সকল প্রকার যানবাহন চলাচল এবং দোকানপাটও বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে জেলা শহরসহ জেলা  সদরের বাইরেও বিভিন্ন উপজেলাগুলোতে  পিকেটিং হচ্ছে।
 
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে এখনো কোথায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর