গণমাধ্যমটির বিরুদ্ধে আমি মামলা করবো:প্রিয়াঙ্কা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:২৪

এই ম্যাগাজিনটিতে সম্প্রতি প্রিয়াঙ্কা ও নিকের ডিভোর্সের সংবাদ কাভার পেজে ছাপা হয়। এ নিয়ে ক্ষুব্ধ প্রিয়াঙ্কা ও নিক দু’জনই

g বিনোদন ডেস্ক

 

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ের কয়েক মাস পরই বিচ্ছেদের সংবাদ বেশ ব্যথিত করেছে তার ভক্তদের। তবে পরবর্তীতে জানা যায়, এটি সম্পূর্ণ ভুয়া একটি সংবাদ। বিষয়টি সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন বলিউড প্রিয়াঙ্কা চোপড়া। কিছুদিন আগে বলিউডের কয়েকটি ম্যাগাজিন ও পত্রিকায় এই খবর প্রকাশিত হয় যে, ‘১১৭ দিন পরই ডিভোর্স নেবেন প্রিয়াঙ্কা ও নিক।’

এ ব্যাপারে ক্ষুব্ধ হয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘গণমাধ্যমগুলোর এমন সাহস কী করে হয় যে, একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটানোর জন্য না জেনে, না অনুমতি নিয়ে মিথ্যে প্রচারণা চালানোর। গণমাধ্যমটির বিরুদ্ধে আমি মামল করবো। এমনকি আমার উকিল এ ব্যাপারে বেশ তত্পর হয়ে উঠেছেন। না জেনে, না শুনে মিথ্যে প্রচারণা চালিয়ে তারকাদের হয়রানি আর মানহানি করার শাস্তি আমি ওই সংবাদ মাধ্যমকে পাইয়ে ছাড়বো। আর নিকের সাথে আমার সম্পর্ক এতটাই মধুর যে, কোনো প্রকার কাগজের তালাকনামা আমাদের মাঝে কখনোই দাঁড়াতে পারবে না।’