জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:৩৭

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

পড়ে পাওয়া

 

প্রশ্ন ১। লেখক ও তাঁর বন্ধুদের সংশয় চিরকাল কে দূর করে এসেছে?

উত্তর: বিধু।

প্রশ্ন ২। কাদের মাঠের বাগানে চাঁপাতলী জাতের আমগাছ আছে?

উত্তর: বাড়ুয্যেদের মাঠের বাগানে।

প্রশ্ন ৩। কালবৈশাখী কখন হয়?

উত্তর: বৈশাখ মাসে।

প্রশ্ন ৪। বাক্সটি কার পায়ে বেঁধেছিল?

উত্তর: বাদলের।

প্রশ্ন ৫। বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল?

উত্তর: বাদলদের বাড়ির বিচুলিগাদায়।

প্রশ্ন ৬। নোটিস লিখে কতখানা কাগজ টাঙানো হয়েছিল?

উত্তর: তিনখানা

প্রশ্ন ৭। কাগজ টাঙানোর কতদিন পরে একজন লোক এসেছিল?

উত্তর: তিনদিন পরে।

প্রশ্ন ৮। বন্যায় কারা নিরাশ্রয় হয়ে পড়ল?

উত্তর: অম্বরপুর চরের কাপালিরা।

প্রশ্ন ৯। টিনের বাক্সের ভেতর কী ছিল?

উত্তর: প্রায় আড়াইশ টাকার গহনা আর পঞ্চাশ টাকা।

প্রশ্ন ১০। কে বড় হলে উকিল হবে?

উত্তর: বিধু।

প্রশ্ন ১১। টিনের বাক্সটি কী রঙের ছিল?

উত্তর: সবুজ রঙের।

প্রশ্ন ১২। ‘বিচুলিগাদা’ কী?

উত্তর: ধানের খড়ের সতূপ।

প্রশ্ন ১৩। দেবমন্দিরে সামনের ঘর যেখানে নাচ-গান হয় তাকে কী বলে?

উত্তর: নাটমন্দির।

প্রশ্ন ১৪। হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণবকে কী বলে?

উত্তর: বোষ্টম।

প্রশ্ন ১৫। ‘পত্রপাঠ বিদায়’ শব্দের অর্থ কী?

উত্তর: তত্ক্ষণাত্ বিদায়।

প্রশ্ন ১৬। ‘কাপালি’ কাদের বলা হয়?

উত্তর তান্ত্রিক হিন্দু সমপ্রদায়কে।

প্রশ্ন ১৭। যে মন্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা হয় তাকে কী বলে?

উত্তর: চন্ডীমন্ডপ।

প্রশ্ন ১৮। ‘আড়ি’ কী?

উত্তর: ধান, গম ইত্যাদির পরিমাপবিশেষ।

প্রশ্ন ১৯। ‘দন্ডবত্’ কী?

উত্তর: মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম।

প্রশ্ন ২০। ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উত্তর: ‘নীলগঞ্জের ফালমন সাহেব’ গ্রন্থ থেকে।

প্রশ্ন ২১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর।

প্রশ্ন ২২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৫০ সালের ১লা নভেম্বর।

প্রশ্ন ২৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে।

প্রশ্ন ২৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়?

উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাকপুর গ্রামে।

প্রশ্ন ২৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?

উত্তর: মৃণালিনী দেবী।