উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:৩৯

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

 

১। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।

২। মুক্তিবাহিনী গড়ে উঠেছিল সামরিক ও বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমে।

৩। মুক্তিযুদ্ধের সময় প্রায় ত্রিশ লাখ বা ৩ মিলিয়ন মানুষ নিহত হয়।

৪। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে ১৯৭১ সালের ২১ নভেম্বর যৌথবাহিনী গঠন করা হয়।

৫। গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ ছিল প্রধান যুদ্ধ কৌশল।

৬. ‘জয় বাংলা’ ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয়।

৭। ‘জয় বাংলা’ ধ্বনি শুনলে পাক হানাদারদের বুক ভয়ে কেঁপে উঠতো।

৮। বাংলাদেশের অধিকাংশ মানুষই ছিল স্বাধীনতার পক্ষে।

৯। বুদ্ধিজীবীদের স্মরণে আমরা প্রতিবছর ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করি।

১০। যুদ্ধকালীন ভারতীয় সহায়তাকারী বাহিনীকে মিত্রবাহিনী বলা হতো।

১১। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী গঠন করা হয় ১৯৭১ সালের ২১ নভেম্বর।

১২। আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক।

১৩। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লিগ নিরঙ্কুশ বিজয় লাভ করে।

১৪। মুক্তিযোদ্ধাদের মতো আমরাও সবসময় দেশকে ভালোবাসব।

১৫। স্বাধীন দেশে সবার রয়েছে সমান অধিকার।

১৬। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকারের উদ্যোগে মুক্তিবাহিনী গঠন করা হয়।

১৭। আমরা প্রতিনিয়ত পশ্চিম পাকিস্তানিদের হাতে বৈষম্যের শিকার হচ্ছিলাম।

১৮। মেজর কে. এম. শফিউল্লাহ এস ফোর্স এর অধিনায়ক ছিলেন।

১৯। সেক্টরগুলোর অধীনে বেশ কয়েকটি সাব সেক্টর ছিল।