ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের জয়জয়কার হয়েছে। ৩৫ আসনের মধ্যে তারা ৩৩ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, সাদা দল থেকে মাত্র ২ জন নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১ হাজার ৫৯০ জন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচন কমিশনার অধ্যাপক মো. কামাল উদ্দীন ফলাফল ঘোষণা করেন।
IMG0
নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থিত নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের পক্ষ থেকে মোট ৬৯ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছিল। ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে নীল দলের প্রার্থী ছিল ৩৪ জন। এর মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সায়মা খানম ব্যতীত বাকি ৩৩ জন সিনেট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
IMG1
সাদা দল ৩৫ জনের পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নিয়ে মাত্র ২টি আসনে জয় লাভ করে। সাদা দলের বিজয়ী দুজন হলেন- ৯নং ব্যালটে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ মো. লুৎফর রহমান।
ইত্তেফাক/ইউবি
