জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ডিএনএ বারকোডিং ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাগার কেন্দ্রে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ ল্যাবরেটরি উদ্বোধন করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে স্থাপিত এ ল্যাবরেটরিতে প্রাণির ডিএনএ পরীক্ষা-নিরীক্ষা, শনাক্তকরণ এবং তার জীবনাচার নির্ণয় করা হবে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ল্যাবরেটরির সাফল্য কামনা করে বলেন, জীব বৈচিত্র্য গবেষণায় এ ল্যাবরেটরি দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও ল্যাবরেটরি প্রকল্পের উপ-পরিচালক অধ্যাপক ড. মনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার।
ইত্তেফাক/ইউবি
