রঙ্গরস

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২০:২৭

স্ত্রীর তৈরি ডিনার ঠেলে সরিয়ে স্বামী রাগ করে বলল—ছিঃ এটা কুকুরের খাওয়ারও যোগ্য  না।

তা হলে তুমি বরঞ্চ খেয়ো না...স্ত্রীর নির্লিপ্ত জবাব।

 

ডাক্তার:  আপনি বদহজমে ভুগছেন, প্রতিদিন সকালে এক কাপ করে গরম পানি খাবেন।

রোগী: ও আমি প্রতিদিনই খাই...আমার স্ত্রী অবশ্য ওটাকে চা বলে।

 

: আচ্ছা, লম্বা চুলঅলা পুরুষদের কি লোকে জ্ঞানী মনে করে?

: যদি সেটা মাথায় থাকে তবে বলতে পারে বটে, তবে সেটা যদি শার্টের কলার ঢেকে থাকে তোমার স্ত্রী নিশ্চয় তোমাকে প্রতারক বলবে!

 

 

০