ত্রিশালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, আটক ৫

আপডেট : ২৪ মে ২০১৭, ১০:৪৭
 
ময়মনসিংহ জেলার ত্রিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঠাঁল ইউনিয়নের বাঘা গ্রামে এ ঘটনা ঘটে।
 
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে খুন ও অস্ত্রসহ ১৪ মামলার আসামি আশরাফুল ইসলাম নিহত হন। তার বাড়ি জেলার গফরগাঁর উপজেলায়। 
 
তিনি আরো জানান, পুলিশ এ সময় আরো পাঁচ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। 
 
ইত্তেফাক/কেকে