টেকেরহাটে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু!

আপডেট : ২৪ মে ২০১৭, ১৪:২৫
 
টেকেরহাটে হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত হতে না পারলেও ডা. প্রদীপ কুমার মণ্ডলের ধারণা হিটস্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।
 
স্থানীয়রা জানান, রাজৈর উপজেলা দারাদিয়া গ্রামের সুজা খান (৫৫) বুধবার রোজার বাজার করতে টেকেরহাট বন্দরে আসেন। প্রচণ্ড রোদের মধ্যে বাজারে সদাই করে বাড়ি যাওয়ার পথে টেকেরহাট আলিয়া মাদ্রাসার সামনে রাস্তার উপর হঠাত্ লুটিয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।
 
ডা. প্রদীপ কুমার মণ্ডল জানান, প্রচণ্ড গরমে এ রকম হতে পারে।

ইত্তেফাক/এএম।