দেখা হলো দুই তারার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:২৩

ফ্রান্স ও পিএসজি তারকা কিলিয়ান এমবাপে জানিয়েছেন, বিশ্বকাপের রেকর্ড বইয়ে পেলের পেছনে থেকেই খুশি তিনি। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে ফুটবলের সবচেয়ে বড়ো আসরটিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হন এমবাপে। তখন তার বয়স ১৯। সবচাইতে কনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি হলো পেলের। গত মঙ্গলবার প্যারিসে ব্রাজিল কিংবদন্তির সাথে প্রথমবারের মতো দেখা হয় এমবাপের। তিনি বলেন, ‘রেকর্ড বিবেচনায় আপনাকে প্রথম হতে হবে; কিন্তু আমি তার পেছনে এবং সেটা কোনো সমস্যা নয়। আমি খুশি। ফাইনালের আগেই আমি জানতাম তার সঙ্গে ইতিহাস গড়ার সুযোগ আছে আমার। ফরাসি জাতীয় দলের হয়ে আমরা বড় কিছু অর্জন করি। দেশের হয়ে আমরা এটা করি। আমি সবসময়েই বলেছি, এর চেয়ে বড়ো কিছু নেই।’