মোহাম্মদপুরে সাপের বিষ সন্দেহে ৯টি কন্টেইনার জব্দ, গ্রেফতার ৪

আপডেট : ২৫ মে ২০১৭, ১৭:১১
 
রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে র‌্যাব-১০ এর একটি টিম সাপের বিষ সন্দেহে ৯টি কন্টেইনার জব্দ করেছে। এ সময় অস্ত্রসহ গ্রেফতার হয় চারজন।  
 
গ্রেফতারকৃতরা হলো নজরুল ইসলাম, সামসুল হায়দার, মিজানুর রহমান ও শাহীন। উদ্ধারকৃত পিস্তলে লেখা রয়েছে মেইড ইন ইউএসএ। গতকাল বুধবার সন্ধ্যায় র‌্যাবের ওই টিম এ অভিযান চালায়।
 
র‌্যাব-১০-এর সিও জাহাঙ্গীর হোসেন মাতাব্বর জানান, সাপের বিষের মতো দেখতে দ্রব্যের মোট ৯টি কন্টেইনার জব্দ করা হয়েছে। এর মধ্যে চারটি কন্টেইনারে তরল, চারটি কন্টেইনারে পাউডার ও একটি কন্টেইনারে দানাদার পদার্থ পাওয়া গেছে। উদ্ধার করা দ্রব্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতারণা করে এগুলো বিক্রি করা হয়।
 
ইত্তেফাক/কেকে