স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে টি-১০ ক্রিকেট উত্সব আগামীকাল শুক্রবার সাগরিকাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে। তৃতীয় বারের মতো আয়োজিত দুই দিনের এ উত্সবে চারটি দল অংশ নিবে। ক্রিকেট উত্সবের পরপরই একটি ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
ব্যাংকার্স ক্লাব মিলনায়তনে গতকাল বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান, ব্যাংকার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. তৌফিকুল ইসলাম বাবু।
উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা নূরুল আরশাদ চৌধুরী, কর্তা ফেরদৌস হাসান, জাহেদুল ইসলাম, আলী নেওয়াজ, শাহাজাহান হায়দার, সৈয়দ আসাদ, ইকরাম পাশা প্রমুখ।
