বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল আজ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:২৫

  স্পোর্টস রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিয়ে দেশব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুপুর সোয়া ১টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল ফাইনালে সিলেটের জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রংপুর বিভাগের নীলফামারী সদরের দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিকাল সোয়া তিনটায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল ফাইনালে রংপুর বিভাগের লালমনিরহাট পাটগ্রামের টেপুরগাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের এটি নবম এবং বঙ্গমাতা টুর্নামেন্টের অষ্টম আসর।