ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নারী ও শিশু উন্নয়নে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের ১০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি,নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা আক্তার, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইনাল হক প্রমুখ।
ইত্তেফাক/এমআর
