জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ২৬ মে ২০১৭, ১৭:৪০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ একাডেমিক ভবনের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় রসায়ন বিষয়ের ওপর শুক্রবার দিনভর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সভাপতিত্বে কর্মশালায় প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আই ই আর প্রফেসর ড. মো. আব্দুল মালেক, দ্বিতীয় অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য প্রফেসর এম মুহিবুর রহমান। 
 
প্রথম অধিবেশনে নির্ধারিত আলোচক ছিলেন নায়েমের প্রশিক্ষণ বিশেষজ্ঞ মামুন-উল-হক এবং দ্বিতীয় অধিবেশনে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. আবুল হাসেম, প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, প্রফেসর আবু বিন হাসান সুশান। 
 
 
ইত্তেফাক/ইউবি