তালেবান হামলায় ১৫ আফগান সেনা নিহত

আপডেট : ২৬ মে ২০১৭, ২০:৫৮
 
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এক সেনা ঘাটিতে হামলা চালিয়ে কমপক্ষে ১৫ আফগান সেনাকে হত্যা করেছে তালেবান। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে।
 
কান্দাহারের শাহ ওয়ালি কোট জেলার ওই ঘটনায় আরও পাঁচ ব্যক্তি আহত হয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজির।
 
চারদিন আগে একই অঞ্চলে তালেবান জঙ্গি হামলায় আরও দশ আফগান সেনা নিহত হয়েছিলেন। গত মাসে মাজার-ই শরিফের উত্তরে এক সপ্তাহে ১৩৫ আফগান সেনাকে হত্যা করেছে বলে তালেবান জানিয়েছে।
 
ইত্তেফাক/জামান