প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) এর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম নায়েক আতিকুর রহমান (২৮)। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন।
শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানান, তারা খবর পেয়েছেন যে ডিউটিরত নায়েক আতিকুর রহমানের অসাবধানতায় তার আগ্নেয়াস্ত্র থেকে গুলিটি বের হয়ে তার বুকে বিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/কেকে
