প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) এর গুলিবিদ্ধ নায়েক আতিকুর রহমান (২৮) শুক্রবার রাতে মারা গেছেন। রাত ১১টার দিকে গণভবনের উত্তরে মসজিদ সংলগ্ন চৌকিতে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হন আতিকুর রহমান।
শুক্রবার রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। রাত দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের অস্ত্রপাচার কক্ষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গনেশ বিশ্বাস জানান, তারা খবর পেয়েছেন যে, ডিউটিরত নায়েক আতিকুর রহমানের অসাবধানতায় তার আগ্নেয়াস্ত্র থেকে গুলিটি বের হয়ে তার বুকে বিদ্ধ হয়েছে।
ইত্তেফাক/কেকে
