ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মিছিল, লিটন নন্দীসহ চারজনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ মে ২০১৭, ১২:১৪
 
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শুক্রবার ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের উপর পুলিশের টিয়ারসেল ও জলকামান ব্যবহারের ঘটনায় উল্টো পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
শাহবাগ থানার এসআই মুফাখখারুল ইসলাম বাদী হয়ে দায়ের করা এই মামলায় ঘটনার দিন আটককৃত চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত চারজন হলেন— ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ সংসদের সভাপতি মোর্শেদ হালিম, লালবাগ থানার ছাত্র ইউনিয়নের কর্মী জয় এবং উদীচী নেতা আরিফ নুর।
 
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রতিবন্ধকতা সৃষ্টি, লুটপাট ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় গ্রেফতারকৃতদের রিমান্ড না চেয়ে আদালতে পাঠানো।
 

ইত্তেফাক/এএম।