শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা নামক স্থানে মঙ্গলবার সিএনজি চলাকালে বজ্রপাতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ যাত্রী আহত হয়।
আহত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সুদিয়াখলা প্রাইমারি স্কুলের কাছে পৌঁছলে বজ্রপাত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিএনজিটি সড়কের পাশের খাদে পড়ে যায়। আহতদের গুরুতর তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
