ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নে বুধবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দশরথ চন্দ্র বর্মন নামে কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার পূর্ব চন্দ্রখানা গ্রামের মৃত খোকা রামের ছেলে। দশরথ চন্দ্র বর্মন নিজ বাড়ির টিনের চালে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাকে ফুলবাড়ী হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আজরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাহালুতে বিদ্যুত্স্পৃষ্টে
পাহারাদার মৃত্যু
কাহালু (বগুড়া) সংবাদদাতা জানান,কাহালুতে সাব-মার্চিবল চালু করতে গিয়ে আলি মদ্দিন নামের একজন পুকুর পাহারাদার বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলি মদ্দিন ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি একই গ্রামের গোলাম মোস্তফার মাছ চাষের লিজ নেওয়া পুকুরে পাহারাদার হিসেবে নিয়োজিত ছিলেন।
কাহালু থানার এসআই আব্দুর রহিম বলেন, এ ব্যাপারে কাহালু থানায় ইউডি মামলা হয়েছে।
