বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘা সীমান্ত এলাকায় মঙ্গলবার ৪২ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার বিনোদপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত যুবকের বাড়ি মনিগ্রাম এলাকায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী জানান, আটককৃত যুবকের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
