রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ মে ২০১৭, ১৭:১৮
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানানো হয়েছে।
 
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানায় ‘বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন’ নামে একটি সংগঠন।
 
সংগঠনের চেয়ারম্যান আশরাফ আলী বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও জনগণের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। সিটিং সার্ভিসের নামে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ৩ থেকে ৫ গুণ বেশি আদায় করা হচ্ছে। 
 
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কাজী মাসুদ আহম্মেদ, মোহাম্মদ মাসুম, মো শাহিকুল আলম টিটু, হুমায়ুন কবির প্রমুখ।  
 
 
ইত্তেফাক/ইউবি