নীলফামারী প্রতিনিধি
বারুণী স্নানোত্সবে নীলফামারীর নীলসাগর পুকুরে সাঁতার কাটতে নেমে এইচএসসি পরীক্ষার্থী সুমন চন্দ্র রায় নিখোঁজ হয়েছে। বুধবার সকালে ওই পুকুরে চার বন্ধু নিয়ে সাঁতার কাটতে নেমে নিেঁখাজ হয় সে। সুমন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের মোনাগঞ্জ গ্রামের সুকুমার চন্দ্র রায়ের ছেলে এবং চলমান এইচএসসি পরীক্ষার্থী।
গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম ও একই এলাকার ফুটবলার বিটু জানান, চার বন্ধু নিয়ে সুমন সাঁতরিয়ে পুকুর পার হতে গিয়ে নিখোঁজ হয়। অপর তিনজন কোনো রকমে পারে ওঠতে পারলেও সুমন পারেনি। নীলফামারী দমকল বিভাগের ডুবুরিরা পুকুরে সুমনের সন্ধান চালাচ্ছে।
