পবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

আপডেট : ২৮ মে ২০১৭, ১৭:২৫
 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
 
অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশনের চেয়ারম্যান পবিপ্রবির গ্র্যাজুয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে নতুন কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
 
নব গঠিত প্রথম কমিটিতে সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক পদে আ.ন.ম. ইফতে খার-উল-আহসান নির্বাচিত হয়েছেন।পবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটিকে অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেছেন পবিপ্রবির গ্র্যাজুয়েটবৃন্দ। উল্লেখ্য, গত শুক্রবার পবিপ্রবির ১ম স্নাতক সম্মিলন অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/জামান