অথবা ডটকমের কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ

আপডেট : ২৮ মে ২০১৭, ১৮:৩৮
দুর্ঘটনায়  ই-কমার্স সাইট অথবা ডটকমের সিনিয়র ম্যানেজার আহসানুল আলমের (৩৫) মৃত্যুতে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অথবা ডটকম ও প্রাণ-আরএফএল পরিবার।
 
রবিবার পাঠানো এক শোক বার্তায় আহসানুল আলমের  বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।              
 
প্রসঙ্গত, গত ২৫ মে আহসানুল আলম বাড্ডাস্থ হোসেন মার্কেটে অবস্থিত অথবা ডটকমের প্রধান কার্যালয়ের নবম তলা থেকে নিচে নামার জন্যে লিফটে উঠেন। লিফটে নামার সময় বিদ্যুৎ চলে গেলে ষষ্ঠ এবং সপ্তম তলার মাঝামাঝিতে লিফটে আটকা পড়েন। পরবর্তীতে তিনি লিফট থেকে বের হওয়ার চেষ্ঠা করলে অসতর্কতাবশত পা পিছলে লিফটের নিচে পড়ে মারাত্মক আহত হন।  তাকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করেন। ২৬ মে বাদ জুমা উত্তরার বাউনিয়াস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
ইত্তেফাক/ইউবি