ফটো ক্যাপশন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪৪

ইন্দো-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অধীনে প্রতিষ্ঠিত ব্যাংকিং সাব গ্রুপের ১৬তম সভা বুধবার কক্সবাজারে অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবিদুর রেজার সঞ্চালনায় বাংলাদেশের পক্ষে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আবুল হাসেম এবং ভারতের পক্ষে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’র জেনারেল ম্যানেজার বিকাশ চন্দ্র নিজ নিজ দেশের দলনেতা হিসাবে নেতৃত্ব দেন

০

শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক পর্ষদের ৫৩তম সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি; সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম

০

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের  গুরুত্ব ও  তাত্পর্য শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এমপি। উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম মুশাররফ হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  শফিকুল আলম

০

লক্ষ্মীপুর জেলার সদর থানার তেওয়ারীগঞ্জ বাজারে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং  সেন্টারের সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। এসময় উপস্থিত ছিলেন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ওমর হোসেন বুলু এবং ব্যাংকের এজেন্ট মেসার্স এম.বি অটোমোবাইলস এর স্বত্ত্বাধিকারী মো. মসুিদুর রহমান