শারজায় রিহ্যাব হাউজিং ফেয়ার-২০১৯ শুরু হচ্ছে আজ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

এক যুগ পর সংযুক্ত আরব আমিরাতের শারজায় রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী হাউজিং ফেয়ার ২০১৯। শারজাহ এক্সপো সেন্টারে আজ বিকাল ৪ টায় পর্দা উঠবে। রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী (শাওন) এমপি মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে শারজায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০ টায় শারজায় সংবাদ সম্মেলনের আয়োজন করে রিহ্যাব। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য তুলে ধরেন রিহ্যাবের পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, শারজাহ রিহ্যাব হাউজিং ফেয়ার - ২০১৯ এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর অভিনেতা তুষার খান।