শিল্পে শ্রমিকের পেছনে বিনিয়োগে দ্রুত সুফল মেলে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪৬

বিকেএমইএ’র এনওডব্লিওডব্লিও

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

পুষ্টি উন্নয়নসহ কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বার্থে বিনিয়োগ করলে দ্রুত তার সুফল মেলে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এজন্য উত্পাদনশীলতা বাড়াতে শ্রমিকের পেছনে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। গত রবিবার রাজধানীর একটি হোটেলে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ আয়োজিত এ খাতের নারী শ্রমিকদের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক এক কর্মসূচির উদ্বোধনকালে তারা এসব কথা বলেন। নিউট্রিশন অব ওয়ার্কিং উইমেন (এনওডব্লিওডব্লিও) নামে ওই কর্মসূচি বাস্তবায়ন করছে বিকেএমইএ। বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সায়ীদ আল মাহমুদ স্বপন। এতে বক্তব্য দেন বাংলাদেশে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিআইনেন, ঢাকায় কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফেন্তে প্রমুখ। বিকেএমইএ ও কানাডাভিত্তিক নিউট্রেশন ইন্টারন্যাশনাল (এনআই) যৌথভাবে এ কর্মসূচী বাস্তবায়ন করছে।