এভারেস্ট থেকে ভারতীয় দুই পর্বতারোহীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ মে ২০১৭, ১৪:১৮
এক বছরের উৎকণ্ঠার পর অবশেষে ভারতীয় দুই পর্বতারোহীর মরদেহ হিমালয়ের এভারেস্ট শৃঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে। একটি ট্র্যাকিং কোম্পানির বরাতে জানা গেছে, রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় এভারেস্টের ২নং ক্যাম্প থেকে নিহত পর্বতারোহী গৌতম ঘোষ এবং পরেশ নাথের দেহ কাঠমুন্ডুতে নিয়ে আসা হয়।
 
ওই ট্র্যাকিং কোম্পানি আরো জানায়, সম্প্রতি রবি কুমার নামের অপর এক ভারতীয় পর্বতারোহী এভারেস্টে নিখোঁজ হন। গত সপ্তাহে তার মরদেহ একটি বরফের ছাইয়ে আটতে থাকতে দেখা যায়। 
IMG0
গত বছর মে মাসে এভারেস্ট অভিযানে গিয়ে তুষার ঝড়ের কবলে পড়ে হারিয়ে যান দুই বাঙালি অভিযাত্রী, ব্যারাকপুরের গৌতম ঘোষ এবং দুর্গাপুরের পরেশ নাথ। অন্য অভিযাত্রীদের কাছ থেকে জানা গিয়েছিল, শৃঙ্গের নীচে বরফ আচ্ছাদিত খাঁদের মধ্যে তাদের দেহ আটকে রয়েছে। আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় এতোদিন দেহ দু’টি নামানো যায়নি।
IMG1
জানা গেছে, সম্পূর্ণ জমে থাকার কারণে উদ্ধারের দিন ময়না-তদন্ত করা সম্ভব হয়নি লাশগুলোর। সোমবার ময়না-তদন্তের পর আইনি পদক্ষেপ শেষ হলে ১লা জুনের দিকে তাদের লাশ কলকাতায় নিয়ে যাওয়া হতে পারে। বিবিসি ও এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু