ইত্তেফাকের ফিচার পাতায় ১৩ মে ২০১৭ ‘মোটর মেকানিক থেকে উদ্ভাবক’ শিরোনামে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় মোটর মেকানিক মিজানুর রহমানের প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হল রুমে মিজানের প্রতিষ্ঠান ভাই ভাই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর, হস্তান্তর ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গবেষণা ফান্ড থেকে ২ লাখ ৪৬ হাজার টাকার একটি চেক উদ্ভাবক মিজানের হাতে তুলে দেন এটুআই প্রোগ্রামের মহাপরিচালক কবীর বিন আনোয়ার। এ সময় উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তার উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
