আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদুকের মামলা

আপডেট : ২৯ মে ২০১৭, ২০:৫৫
 
অবৈধভাবে প্রায় শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক লুত্ফর রহমানের স্ত্রী সোমা আলম। লুত্ফর রহমান নিজেও অর্ধশত কোটি টাকারও বেশি সম্পদের মালিক হয়েছেন অবৈধভাবে। অবৈধভাবে এ সম্পদ অর্জনের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ লুত্ফর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের একদিন এর একই অভিযোগে স্ত্রী সোমা আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
সোমবার রমনা থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম। মামলায় লুত্ফর রহমানের স্ত্রীর সোমা আলমের বিরুদ্ধে বিরানব্বই কোটি বিরাশি লাখ বিরাশি হাজার তিনশত বায়াত্তর টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। একই সাথে সোমা আলম কমিশনে দেয়া সম্পদ বিবরনী তথ্যে দুই কোটি ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকার সম্পদ থাকার বিষয়টি গোপন করারও অভিযোগ করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।