রমজানে বিকাল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

আপডেট : ২৯ মে ২০১৭, ২১:০২
 
চলতি রমজান মাসে বিকাল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার জ্বালানি বিভাগ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগে বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।
 
এ প্রসঙ্গে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মো. মসিউর রহমান বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং গ্রাহকদের স্বার্থ চিন্তা করে সিএনজি স্টেশন বন্ধের সময়সীমা এক ঘন্টা কমানো হয়েছে। আর ঈদের সময় শিল্প-কারখানায় গ্যাসের চাহিদা কমে যাবে। তখন ঈদের আগে ও পরে মোট ১০ দিন ২৪ ঘন্টাই সিএনজি স্টেশনে খোলা থাকবে।
 

ইত্তেফাক/এএম।