দুই ব্যবসায়ীর কারাদণ্ড
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের সীমান্তবর্তী কাটাখালী কাঠেরপুল এলাকা থেকে এক হাজার কেজি জাটকা ইলিশসহ দু’জনকে আটক করে রায়পুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রো-ন ১৩-৯৩০৪ নাম্বারের একটি পিকআপ ভ্যান থেকে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানি রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে পৃথকভাবে একবছর করে কারাদণ্ড দিয়েছেন। আটককৃত ব্যক্তিরা হলেন: মো. কুদ্দুস (৪৭) ও নাছির সর্দার (৪৫)। রায়পুর থানার এএসআই সবুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
