ঘূর্ণিঝড় মোরা : চবিতে ক্লাস-পরীক্ষা বাতিল

আপডেট : ৩০ মে ২০১৭, ১০:৪৫
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
আজ মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
 
ড. কামরুল হুদা জানান, ঘূর্ণিঝড়ের ফলে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই