আজ মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে শামীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে রাজশাহী থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় শামীর হোসেন রেল লাইন পার হওয়ার চেষ্টা করেন। এসময় ট্রেনের ধাক্কায় রেল লাইনের মাঝখানে পড়ে গেলে তার দেহ দ্বিখন্ডিত হয়ে যায়।
পাঁচবিবি রেলষ্টেশন মাস্টার সন্তোষ কুমার বলেন, ঘটনাটি সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে।
স্থানীয় পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু বলেন, নিহত শামীর হোসেনের বাড়ি শহরের নাকড় গাছী ফেনতাড়া রেলঘুমটি এলাকায়। তিনি স্থানীয় মসজিদের টাকা আদায় করেন এবং কানে কম শুনেন।
ইত্তেফাক/কেকে
