সিরিয়ার পূর্বাঞ্চলীয় নগরী দির এজ-জোরের আবাসিক এলাকায় ইসলামিক স্টেট জঙ্গিদের ছোড়া গোলার আঘাতে অন্তত ১০জন প্রাণ হারিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা একথা জানিয়েছে।
আহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে সংস্থাটি। লেবাননের আল-মাইদিন টিভি জানাচ্ছে, সোমবার বিকেলের এই হামলায় অর্ধশতাধিক লোক হতাহত হয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৪২০ কিলোমিটার উত্তরপূর্বে দির এজ-জোর অবস্থিত। তাস।
ইত্তেফাক/সেতু
