ঘূর্ণিঝড় মোরা’য় মঙ্গলবার কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।।তাদের মধ্যে দুইজন গাছ চাপা পড়ে ও একজন আতঙ্কে মারা গেছেন বলে জানা গেছে।
গাছ চাপা পড়ে নিহত দুইজন হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারার পূর্ব ডোমখালীর রহমত উল্লাহ (৫০) এবং একই উপজেলার পূর্ব বড়হেউলা ইউনিয়নের সিকদারপাড়ার সায়েরা খাতুন (৬০)। অন্যদিকে কক্সবাজার পৌরসভার নুনিয়াচটা আশ্রয়কেন্দ্রে মরিয়ম বেগম (৫৫) আতঙ্কে মারা গেছেন।
ই্ত্তেফাক/এমআই
