মঙ্গলবার ভোরে মাগুরা-ঢাকা মহাসড়কের মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখি সংঘর্ষে পিকআপ চালক রাজিবুল হাসান রাজু (২৮) নিহত এবং নীলচাঁদ নামে অপর একজন আহত হয়েছে। নিহত পিকাপ চালক রাজিবুল হাসান রাজু ফরিদপুর জেলার নগরকান্দার ঝাউকান্দি গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের মাগুরা সদর উপজেলার বেল নগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংষর্ষে পিকআপ চালক রাজিবুল হাসান রাজু ঘটনাস্থলেই নিহত হয়। আহত অবস্থায় নীলচাঁদকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পিকাপ চালক রাজিবুল হাসান রাজু ফরিদপুর জেলার নগরকান্দার ঝাউকান্দি গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। ঢাকাগামী ক্যামিকাল বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা পিকাপভ্যানের মুখমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক ট্রাকটি রেখে পালিয়ে গেছে।
মাগুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জাকির জানান, মাগুরা সদর উপজেলার বেল নগর এলাকায় ট্রাক ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
মাগুরার রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বিটুল হাসান জানান, ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংষর্ষে পিকআপ চালক রাজিবুল হাসান রাজু ঘটনাস্থলেই নিহত এবং একজন আহত হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআই
