বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট : ৩০ মে ২০১৭, ১৬:১৭
ভারতে পাচারকালে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ১ কেজি ২৭৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ মনির হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
আটক স্বর্ণের মূল্য ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক মনির হোসেন বেনাপোল পুটখালী গ্রামের সোবহান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
 
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক ও বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব জানান, মনিরের শরীর তল্লাশি করে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।
 
ইত্তেফাক/এএম।