নাশকতা মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কুদ্দুস আলী মোড়লকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ফুড অফিস মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কুদ্দুস মাড়ল আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মৃত গোপাল মোড়লের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, কুদ্দুস মোড়ল সদর থানার একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
