ঘূর্ণিঝড় মোরার কারণে হঠাৎ সতর্কতা সংকেত বাড়লেও গভীর সমুদ্রে থাকা জেলেদের সে খবর জানাতে পারেননি বরগুনা পাথরঘাটার ট্রলার মালিকরা। এ কারণে শতাধিক ট্রলারে অবস্থানরত জেলেদের জীবন হুমকির মুখে পড়েছে। বাবা, স্বামী, ভাই ফিরে আসার অপেক্ষায় নারীরা থাকলেও এখনো ফিরে আসেননি অনেক জেলেই।
পাথরঘাটা উপজেলার পদ্মা, হরিণঘাটা, রুহিতা, বাদুরতলা, কালমেঘা ও কাকচিড়া এলাকার শতাধিক জেলে পরিবার রাত কাটিয়েছে উৎকণ্ঠার মধ্য দিয়ে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, উপকূলের কাছাকাছি থেকে যেসব জেলেরা মাছ ধরছিল তারা অনেকেই ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন। আবার বিশখালী ও বলেশ্বর নদীতে ঘূর্ণিঝড় মোরার তেমন প্রভাব পড়েনি।
ট্রলার মালিক আবুল হোসেন ফরাজি বলেন, 'সাগরে এখন ও শতাধিক ট্রলার রয়েছে কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকল ট্রলার নিরাপদ আশ্রয়ে আছে বলে আমার ধারণা।'
ইত্তেফাক/জামান
