ঘূর্ণিঝড় মোরা'য় বসত ঘরের উপর গাছ চাপা পড়ে রাঙ্গামাটি শহরে স্কুলছাত্রী জাহিদা সুলতানা নাহিমা (১৪) ও হাজেরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে 'মোরা' শুরু হলে শহরের ভেদভেদী ও আসামবস্তী এলাকায় বসত ঘরের উপর গাছের ডাল ভেঙ্গে পড়লে গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খান ওই দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
