নোয়াখালীর আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ঘরে ফিরেছে মানুষ

আপডেট : ৩০ মে ২০১৭, ১৯:১৭
 
বঙ্গোপসাগরে সৃষ্ট 'মোরা' ঘূর্ণিঝড়ের কবল থেকে জীবন বাঁচাতে যারা জেলার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা মঙ্গলবার দুপুরের পর বাড়ি-ঘরে ফিরেছে।
 
জেলার উপকূলীয় হাতিয়া, সুবর্ণ চর ও কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাকার প্রায় ২৭হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনে প্রশাসন। জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার ও সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারা জানিয়েছেন, আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিত মানুষদের শুকনো খাবার ও সেহরি বিতরণ করা হয়।
 
তবে দুর্যোগে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানান। অন্য দিকে মোরা'র প্রভাবের মঙ্গলবার ভোর থেকে জেলায় ঝড়ো হাওয়ার সাথে মাঝারি-হালকা বৃষ্টিপাত দিনভর অব্যাহত থাকে। তাতে জনজীবন বিপদস্থ হয়ে পড়ে।
 
ইত্তেফাক/জামান