পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট : ৩০ মে ২০১৭, ১৯:৫৬
 
বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৭০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। আরও আহত হয়েছেন দুই ব্যক্তি।  মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা সাইক্লোন শেল্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত খলিলুর রহমান হলেন, কালমেঘা ইউনিয়নের মধ্যকালমেঘা গ্রামের মৃত আ. হামিদের ছেলে খলিলুর রহমান এবং আহত দুই ব্যক্তির নাম জানা যায়নি।
 
স্থানীয়রা জানান, নিহত খলিলুর রহমান পাথরঘাটা থেকে বাড়ির যাবার উদ্দেশ্যে মটর সাইকেলে রওয়ানা দিলে সাইক্লোন শেল্টারের সামনে বিপরীত দিক থেকে আসা বালুভর্তী ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই তিনি মারা যান।
 
পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠান হয়েছে।
 
ইত্তেফাক/জামান