ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে ২০১৭ অনুষ্ঠানে র্যাফেল ড্রর প্রথম পুরস্কার ওয়ালটনের সৌজন্য ফ্রিজ বিজয়ীর হাতে তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার ওয়ালটন কার্যালয়ের কনফারেন্স রুমে বিজয়ী দৈনিক যুগান্তরের সাব-এডিটর মাসউদ-বিন আব্দুর রাজ্জাকের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম, ওয়ালটনের মিডিয়া উপদেষ্টা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি ও নিউজ টুডের সিনিয়র সাব-এডিটর এনায়েত ফেরদৌস, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মো. এনামুল হক, সহ-সভাপতি শরীফ তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মান্নান মিয়া, দফতর সম্পাদক শামীম আহসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান খান, কার্যনির্বাহী কমিটির সদস্য হেমায়েত হোসেন, সিকান্দার ফয়েজ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
