ধুনটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ৩১ মে ২০১৭, ১১:০৮
বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৪২) নামে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। নিহত আব্দুল কুদ্দুস ধুনট উপজেলার শ্যামবাড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস মাছ ব্যবসায় জীবিকা নির্বাহ করেছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর বাজারের আড়ৎ থেকে মাছ কিনে ভটভটিযোগে একই এলাকার ভুবনগাতি বাজারের দিকে রওনা হন। পথিমধ্যে ধুনট-মথুরাপুর সড়কের নসরৎপুর তিনমাথা মোড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে আহত হন তিনি। 
 
তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এমআই