রাজধানীতে সন্দেহভাজন ৩ জেএমবি আটক

আপডেট : ৩১ মে ২০১৭, ১৪:০৮
র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে।
 
মঙ্গলবার রাতে র‌্যাব-২ একটি দল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে তাদের আটক করে।
 
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও জেহাদি বই উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। 
 
ইত্তেফাক/এমআই