ধুনটে বালু ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ৩১ মে ২০১৭, ১২:১২
বগুড়ার ধুনট উপজেলার ইছামতী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ইসমাইল হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে ধুনট উপজেলার গোপালনগর গ্রামের আব্দুল গনির ছেলে।
 
মঙ্গলবার বিকালে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক শারমিন আখতার এ দণ্ডাদেশ দেন।
 
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর গ্রামে ইছামতী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলন করেন ইসমাইল হোসেন। সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইসমাইল হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ